ঢাকা: বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন মেহরাজ হোসেন সৌরভ। জঙ্গিবাদে জড়ানোর পর তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হারাম আখ্যায়িত করেন। এরপর ছেড়ে দেন লেখাপড়া। জঙ্গিবাদের সামরিক প্রশিক্ষণ নিতে হিজরতের (দেশত্যাগ) পরিকল্পনা করেন। তবে দেশ ছাড়ার আগেই গতকাল শুক্রবার দিবাগত রাতে মেহরাজকে গ্রেপ্তার করে র্যাব-২।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রাজধানী মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য মেহরাজ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে সরকার বিরোধী লিফলেট ও উগ্রবাদী বইসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, মেহরাজ হিজরতের পরিকল্পনা করেছিলেন। বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার টার্গেট নিয়ে কাজ চালিয়ে আসছিলেন। তাঁর সঙ্গে থাকা জঙ্গিবাদ বিষয়ক বই, লিফলেট উদ্ধার করা হয়। মেহরাজের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৬ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৯ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৬ মিনিট আগে