
দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার অভিযোগ ওঠা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ক্যাডারের কর্মকর্তা ও প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।
এনবিআরে মাহমুদ ফয়সালের প্রথম সচিব পদে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এর অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে।
আজ রোববার এনবিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কর প্রশাসনের প্রথম সচিব মো. শহিদুজ্জামানের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বদলি করা হয়। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতির মাধ্যমে বিপুল ধন-সম্পদ, টাকা-পয়সার মালিক হওয়ার খবর কয়েক দিন ধরে ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে তাঁর এই বিপুল অর্থবিত্তের খবর প্রকাশ পায়। একজন মধ্যম পর্যায়ের কর্মকর্তা হয়েও কীভাবে এত ধন-সম্পদের মালিক হলেন, এ নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এমন প্রেক্ষাপটেই আবু মাহমুদ ফয়সালকে নিজ পদ থেকে সরানো হয়েছে বলে এনবিআর সূত্র জানিয়েছে।
বদলির পর বিভাগীয় তদন্তসহ তাঁর ব্যাপারে নিয়ম মেনে সব পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রটি জানায়।
এর আগে ছাগল-কাণ্ডে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমানের ব্যাপক দুর্নীতির ঘটনাও বের হয়ে আসে। পরে এনবিআর তাঁকেও পদ থেকে সরিয়ে দেয়।
আরও পড়ুন–

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে