আরও ৫০ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকার চালান দেশে পৌঁছেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালান এসে পৌঁছায়।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান টিকা আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্যবিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।
চীনের কাছ থেকে সাড়ে ৭ কোটি ডোজ কোভিড টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এই নিয়ে চীন থেকে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে মোট ২ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে কেনা ২ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার, উপহার হিসেবে ২১ লাখ এবং কোভ্যাক্সের মাধ্যমে ৩৪ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ পেয়েছে বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে সব মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৪ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৬০৭ ডোজ টিকা পাওয়া গেছে।
এর আগে ভারতের উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ৩৩ লাখ। একই টিকার ৭০ লাখ ডোজ এসেছে সেরামের কাছ থেকে। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে ৩ কোটি ডোজ টিকার চুক্তি করেছে সরকার। এরপর অবশ্য তারা এখনো পর্যন্ত আর কোনো টিকা দেয়নি। এ ছাড়া কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ, জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ, একই টিকার ২ লাখ ৭০ হাজার ডোজ এসেছে বুলগেরিয়া থেকে। বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এই অনুদান দিয়েছে দেশটি।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৯ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে