জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কোনো দলীয় সিদ্ধান্ত নিতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তবে মিথ্যা তথ্য দিয়ে এই নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছেন জিএম কাদের। আজ মঙ্গলবার অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার মামলার জবাবে তিনি এ কথা জানান। একই সঙ্গে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি।
জিএম কাদেরের পক্ষে অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, কলিমুল্লাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই আবেদন করা হয়। আদালত আগামী ১০ নভেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। গত ৩১ অক্টোবর অ্যাডভোকেট জিয়াউল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক এক আদেশ দিয়ে জিএম কাদেরকে জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্ত নিতে নিষেধাজ্ঞা জারি করেন।
জিয়াউল হক সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা ছিলেন। গত ৪ অক্টোবর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি এই বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করার জন্য মামলা করেন জিএম কাদেরের বিরুদ্ধে। ওই মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের ওপর শুনানি হয় গত ৩১ অক্টোবর।
মামলায় জিয়াউল হক উল্লেখ করেন, জিএম কাদের পার্টির কো-চেয়ারম্যান। তিনি নিজে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। পার্টির সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। ২০১৯ সালের ১৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এরশাদের অসুস্থতার সুযোগে জিএম কাদের তাঁকে ভুল বুঝিয়ে জাতীয় পার্টির জন্য ভবিষ্যৎ নির্দেশনা শিরোনামে একটি চিঠিতে স্বাক্ষর করিয়ে প্রথমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরে চেয়ারম্যান বনে যান। এটা গঠনতন্ত্রের পরিপন্থী। জিএম কাদেরের উক্ত রূপ কার্যকলাপে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে ও পার্টিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
জিয়াউল হক আরও উল্লেখ করেন, জিএম কাদের ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ও সম্মেলন আহ্বান করেন। ওই সম্মেলন বেআইনি ও স্থগিত ঘোষণার জন্য বাদী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট রোল জারি করার পরও সম্মেলন স্থগিত না করে সম্মেলন অনুষ্ঠিত করেন। ওই সম্মেলনে একটি গঠনতন্ত্র অনুমোদন করা হয়। যেহেতু হাইকোর্ট রুল জারি করেছিলেন সেহেতু ওই গঠনতন্ত্র অবৈধ এবং বেআইনি। যেহেতু জিএম কাদের অবৈধভাবে নিজেকে চেয়ারম্যান দাবি করেন, সেহেতু জিয়াউল হককে বহিষ্কারাদেশও বেআইনি।
জিয়াউল হক মামলায় আরও বলেন, যেহেতু সম্মেলন বেআইনি সেহেতু ওই সম্মেলনে যে গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে তাও বেআইনি। কাজেই ওই গঠনতন্ত্রের আলোকে জিএম কাদের যাতে কোনো দলীয় সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন সে জন্য নিষেধাজ্ঞা জারির আবেদন জানান তিনি।
আদালত সূত্রে জানা গেছে, জিয়াউল হকের মামলার জবাবে জিএম কাদের আদালতকে বলেছেন, বাদী জিয়াউল হক জাতীয় পার্টির উপদেষ্টা পরিচয় দিয়েছেন মামলায়। জাতীয় পার্টিতে এমন কোনো পদ নেই। আছে চেয়ারম্যানের উপদেষ্টা। মিথ্যা তথ্য দিয়ে এবং আদালতকে ভুল বুঝিয়ে নিষেধাজ্ঞার আদেশ নিয়েছেন তিনি। জিয়াউল হক মামলার আরজিতে বলেছেন, জি এম কাদের স্বঘোষিত চেয়ারম্যান, এটিও মিথ্যা। দলের সম্মেলনে জিএম কাদেরকে চেয়ারম্যান করা হয়। তিনি চেয়ারম্যান হওয়ার পর দলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এ কথাও সম্পূর্ণ মিথ্যা বরং তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করায় এখন দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কাজেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারযোগ্য।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে