
কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসীম উদ্দিনের মা আনোয়ারা বেগম (৮৫) অ্যাম্বুলেন্সে শুয়েই ভোট দিয়েছেন। তিনি গত ২৩ মাস ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলে জসীম উদ্দিন ধানের শীষের প্রার্থী হওয়ায় অসুস্থতার মধ্যেও তাঁকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মা আনোয়ারা বেগম। মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে কুমিল্লায় আনা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে পৌঁছায় তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্স। এ সময় তাঁর মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল।
শারীরিক অসুস্থতার কারণে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেননি। পরে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতিক্রমে পোলিং কর্মকর্তারা ব্যালট পেপার অ্যাম্বুলেন্সে নিয়ে যান। সেখানেই ব্যালটে সিল দিয়ে টিপসই দেন আনোয়ারা বেগম।
এ দৃশ্য দেখতে কেন্দ্রের আশপাশে উপস্থিত লোকজনের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই তাঁর এই আগ্রহকে ছেলের প্রতি মায়ের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখেন।
মায়ের এমন দৃঢ়তায় আপ্লুত জসীম উদ্দিন বলেন, ‘দীর্ঘ ২৩ মাস ধরে আমার মা হাসপাতালের বিছানায়। অসুস্থতার মধ্যেও তিনি আমাকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে তিনি খুবই আনন্দিত।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে