
শখের বশে বাবার সঙ্গে ধানকাটা দেখতে গিয়েছিল দুই ভাই। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয়নি। খেতে ড্রেজার দিয়ে কাটা গর্তে পড়ে মৃত্যু হয়েছে তাদের। নিহতরা হলো সোহান ও রোহান।
এ ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে। নিহত দুই ভাই ওই গ্রামের মো. শাখাওয়াত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শাখাওয়াত হোসেন ধান কাটতে যাওয়ার সময় দুই ছেলেও বাবার সঙ্গে ধানখেতে যায়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়ায় সন্তানদের কষ্ট হবে ভেবে বাবা সাখাওয়াত সন্তানদের বাড়িতে পাঠিয়ে নিজে কাজে মনোযোগী হন। পরে বিকেল পর্যন্ত দুই সন্তান বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ ছাড়া এলাকার আশপাশে মাইকিংও করা হয়।
পরে ইফতারের আগে এক নারী মাটি কাটা গর্তে এক শিশুর মৃতদেহ ভেসে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, পানিতে পড়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে। তাদের দাফনও শেষ। তবে গর্তটি মাটি কাটার কি না, তা জানা নেই।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে