
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিন্তু এ বছর মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত নেই কোনো যানজট। যার ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়া পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছেড়ে যাওয়া ঘরমুখী মানুষ বাড়ি ফিরতে পারছেন যথাসময়ে।
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, ফেনী-নোয়াখালীসহ বিভিন্ন জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের ৭৮৯ কিলোমিটার সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন হাইওয়ে পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার মহাসড়কে কুমিল্লার অংশে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় নেই যানজটের চাপ। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ওপর বসা অবৈধ দোকান-পাট, ফুটপাত উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া পেট্রল টিম ও গোয়েন্দা টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মহাসড়কে চলাচলকৃত কোনো যানবাহন থেকে পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোনো প্রকার চাঁদা যাতে কেউ আদায় করতে না পারে সে জন্য কাজ করছেন তারা।
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী চালকদের সঙ্গে কথা বরে জানা যায়, মহাসড়কে কোনো যানজট নেই। মহাসড়কের কোনো অংশে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন তাঁরা। এতে করে যাত্রীরা স্বল্প সময়েই বাড়ি ফিরতে পারছেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে একটি স্পেশাল পেট্রল টিম ছাড়াও ৫৬টি সাধারণ পেট্রোলটিম, ৩০টি কুইক রেসপন্স টিম ও ২টি গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এতে নেতৃত্ব দিচ্ছেন হাইওয়ে পুলিশ সুপার।
তিনি আরও জানান, কোনো গাড়ি সড়ক দখল করে পার্কিং করলে ও অকেজো হলে সে গাড়ি সরাতে ১১টি রেকার সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ৭টি কন্ট্রোল রুম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অর্ন্তরভূক্ত ২১টি থানা/ফাঁড়ির ওসি এবং আইসিগণসহ সকল সদস্য কাজ করে যাচ্ছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে