
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুসহ এক নারী নিহত হয়েছেন। বাস থেকে নামার সময় দ্রুতগতির আরেকটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা দেড়টা) নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, নিহত নারী ও শিশুটি সম্পর্কে মা ও ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিস নামের একটি বাস থেকে শিশুটিকে কোলে নিয়ে ওই নারী নামছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা নীলাচল পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়।
দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে নীলাচল পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট টিম কাজ করছে। মরদেহগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে