
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান (৬২) জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী ছিলেন।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, ছোট ছেলের বিয়ে উপলক্ষে বিশ্বরোড এলাকার বড় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন আব্দুল মান্নান। ফেরার পথে পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
এ ঘটনায় কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ইসমাইল হোসেন সিরাজী বলেন, খবর পেয়ে রাতেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে