
শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কারের পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তি। কুমিল্লা-৪ আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকির অভিযোগ তুলেছেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগকারী রাইসুল ইসলাম আখন্দ উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা এ কে এম আনোয়ার হোসেন আখন্দর ছেলে।
অভিযোগে বলা হয়েছে, ঋণখেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় তিনি ও তাঁর অনুসারীরা ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে এলাকার সাধারণ ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।
৯ ফেব্রুয়ারি রাতে গুনাইঘর ইউনিয়নের বাকসার বাজার এলাকায় বিএনপি জোটের প্রার্থী ট্রাক প্রতীকের জসিম উদ্দিনের নির্বাচনী বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সীর দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সাধারণ ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, ট্রাক প্রতীকের পক্ষে ভোট দিতে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অন্য প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি এক নির্বাচনী সভায় মঞ্জুরুল আহসান মুন্সী প্রকাশ্যে এ ধরনের হুমকিমূলক বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়। সভায় উপস্থিত নেতা-কর্মীরা করতালির মাধ্যমে ওই বক্তব্যকে সমর্থন করেন।
অভিযোগের এজাহারে সদ্য বহিষ্কৃত বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী ছাড়াও এলাহাবাদ গ্রামের মো. আ. জসিম উদ্দিন ও বাকসার গ্রামের আবুল কালাম আজাদের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং চারজন প্রত্যক্ষদর্শীর নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ, দণ্ডবিধির ১৭১(এফ), ৫০৬(২), ৩৪ ধারাসহ সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘হুমকির ঘটনায় আইনি প্রক্রিয়ায় জিডি হয়, সরাসরি মামলা হয় না। আমরা একটি অভিযোগ হাতে পেয়েছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসন থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী সংবাদ সম্মেলন করে বক্তব্যটি এআই দ্বারা তৈরি করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন। যদিও ছড়িয়ে পড়া ওই বক্তব্যকে কেন্দ্র করে দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের অভিযোগে বিএনপির দলীয় সকল পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে