
কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের ২৭৮ জন কর্মী-সমর্থককে আসামি করে হোমনা থানায় মামলা হয়েছে। বিএনপির সমর্থক হাজী সুলতান মিয়া বাদী হয়ে গতকাল রোববার রাতে হোমনা থানায় এই মামলা দায়ের করেন। এতে হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর, মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লাসহ স্বতন্ত্র প্রার্থীর হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন স্তরের ২৭৮ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন খান এবং তাঁর কর্মী-সমর্থকেরা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের মরহুম আবদুল জলিল চেয়ারম্যানের কবর জিয়ারতের সময় ওভারব্রিজ-সংলগ্ন এলাকায় বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতা-কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও পরে সংঘর্ষে লিপ্ত হন। এই ঘটনায় বিএনপির সমর্থক হাজী সুলতান মিয়া মামলা দায়ের করেছেন।
এর আগে ২৮ জানুয়ারি একই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হোমনার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জহর বাদী হয়ে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হকসহ ২১৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছিলেন।
হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাশগুপ্ত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে হোমনার মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন এবং হোমনায় কোনো নির্বাচনী সহিংসতা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে