কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নাঙ্গলকোট বাজারের রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে
নিহত বৃদ্ধার নাম অজিফা বেগম (৬৫)। তিনি উপজেলার দোড়খা ইউনিয়নের নারায়ণ ভাতুয়া গ্রামের মৃত শাহ আলমের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশনমাস্টার জামাল হোসেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, সুবর্ণা এক্সপ্রেস নাঙ্গলকোট স্টেশন অতিক্রম করার সময় এর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে অজিফার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারন হোসেন বলেন, ‘নাঙ্গলকোট বাজারে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি দুর্ঘটনার পর মরদেহ তাঁর স্বজনেরা নিয়ে গেছেন।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে