
কুমিল্লার চান্দিনা উপজেলায় আগুনে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাজারের একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরাই নেভানোর চেষ্টা চালান। তবে দোকানগুলোতে কাঠসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যবসায়ী তাহেরের তিনটি, আতিকের দুটি এবং ইউনুছের একটি কাঠের দোকানসহ অন্তত আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। মুহূর্তের মধ্যেই তাঁদের বছরের পর বছর গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার সকালে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান বলেন, ঘটনাস্থলটি তাঁদের স্টেশন থেকে দূরে হওয়ায় তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী কচুয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে