
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারী গ্রামটি প্রাকৃতিক অভয়ারণ্যের মতো। এখানকার ঘন ঝোপঝাড়, জঙ্গলে সাপ, শিয়াল, বেজি, গুইসাপ, বনবিড়াল ও মেছো বিড়ালের আস্তানা। গতকাল বুধবার সকালে গ্রামের মোস্তাক ওয়াজির বাড়ির গরুর ঘরে দুটি শাবকসহ একটি মা মেছো বিড়াল দেখতে পায় কিশোর ও তরুণেরা। চিতা বাঘ মনে করে এগুলোকে ধাওয়া করে তারা। এতে গরুর ঘর ঘিরে থাকা জালে মেছো বিড়ালের একটি শাবক আটকে যায়। ওটাকে খাঁচায় আটকে রাখা হয়। গতকাল বিকেলে বন বিভাগের সহায়তায় এটিকে গ্রামীণ বনে ছেড়ে দেওয়া হয়।
মেছো বিড়ালটির কথা জানতে পেরে মহিষমারী গ্রামের হেলাল মাস্টার বন্যপ্রাণী নিয়ে কাজ করা পরিবেশবিদ মতিন সৈকতের সঙ্গে যোগাযোগ করেন এবং ছবি পাঠালে তিনি নিশ্চিত করেন এটি মেছো বিড়ালশাবক। মতিন সৈকত দ্রুত মহিষমারীতে ছুটে আসেন। তিনি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসানকে মেছো বিড়ালটির কথা জানালে তিনি বন বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠান।
ঘটনাস্থলে উপস্থিত হওয়া হোমনা উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব দাউদকান্দি) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বন্যপ্রাণী আটক করা দণ্ডনীয় অপরাধ। সরল বিশ্বাসে না বুঝে প্রাণীটিকে আটক করায় এবং অক্ষত অবস্থায় অবমুক্ত করতে পারায় মামলা করা হয়নি।
পরে হেলাল মাস্টারের বাড়িসংলগ্ন ঝোপঝাড়ে বুধবার বিকেলে মেছো বিড়ালশাবকটি অবমুক্ত করেন মতিন সৈকত ও বন বিভাগের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী।
মতিন সৈকত বলেন, ‘পাখি, বন্যপ্রাণী, প্রকৃতি-পরিবেশের কোনো ক্ষতি করা যাবে না। পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। কিশোর ও তরুণদের পরিবেশ সংরক্ষণে দায়িত্ব নিতে হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে