
কুমিল্লার চৌদ্দগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র জামসেদুর রহমান হত্যায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। জামসেদুরের চাচা মো. আইয়ুব মিয়াজী গতকাল সোমবার রাতে এ মামলা করেন। মামলায় আরও অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বাদী আইয়ুব মিয়াজী জানান, কলেজছাত্র জামসেদুর তাঁর ভাই জালাল আহাম্মেদ মিয়াজীর ছেলে। জামসেদুর কুমিল্লার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কোটা সংস্কারের দাবিতে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। গত বছর ৫ আগস্ট জামসেদুর সকাল থেকে চৌদ্দগ্রামে কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন। ওই দিন সরকার পতনের খবর শুনে ছাত্র-জনতা বিজয় মিছিল করে। এ সময় চৌদ্দগ্রাম বাজারে আওয়ামী লীগের পার্টি অফিসের আশপাশে দলটির সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে জামসেদুর রহমান নিহত হন।
মামলার অন্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, পৌর ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, সৈকত, সোহেল, বাবলু মোল্লা, আবু তাহের, সুমন রেজা, মো. শাহিন, তোফায়েল, মোশারফ, আলী হোসেন লিটন, হারুনুর রশিদ মাছুম, রাকিব, গাজী শহিদ, রফিকুল ইসলাম পাটোয়ারী, কাজল, ইমান আলী, মো. ইউসুফ, তুরাজ মজুমদার, আরস মজুমদার, আলমগীর মেম্বার, নুরুল হুদা ফকির, একরামুল হক, কাজী মাছুম বিল্লাহ, পারভেজ, ফখরুল ইসলাম মেহেরাজ, নুর উদ্দিন রাজিব, সাবেক চেয়ারম্যান জি এম জাহিদ হোসেন টিপু, যুবলীগ নেতা মহিবুল আলম কানন মজুমদার, সুব্রত টোটন, ইয়াছিন আরাফাত, দ্বীন মোহাম্মদ সোহাগ, শামীম, জিহাদ হোসেন জাবেদ, সাজ্জাদ, লকিয়ত উল্লাহ সাগর, মাইন উদ্দিন দীপু, জামাল হোসেন ও হাফেজ বেলাল।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, ‘৫ আগস্ট আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত কলেজছাত্র জামসেদুর রহমানের হত্যার ঘটনায় তাঁর চাচা আইয়ুব মিয়াজী বাদী হয়ে গতকাল সোমবার রাতে একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ করে যাচ্ছি।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে