
কুমিল্লার চান্দিনায় এনজিওর পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি মো. শাওন হোসেন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা-পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মো. শাওন হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। শাওন খাদঘর গ্রামের আলী আহাম্মদের মেয়েকে বিবাহ করে। সেই সুবাদে সেখানে আত্মগোপনে থাকে। আটক শাওন এর তথ্যমতে ঘটনার মূল আসামি স্বপনের শ্বশুরবাড়ি চান্দিনার এতবারপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেল ও ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মিথুন কুমার মন্ডল বলেন, ‘ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন আসামিরা। প্রযুক্তি ব্যবহার করে ঘটনার আট দিন পর মো. শাওন হোসেনকে আটক করি। অভিযুক্ত শাওন প্রাথমিকভাবে এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনা স্বীকার করেছেন। দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে কুমিল্লার আদালতে হাজির করা হয় শাওনকে।’
উল্লেখ, ১৭ মার্চ কুমিল্লার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামে সন্ধ্যার পর একটি এনজিওর পুরুষ ও নারী কর্মীকে আটক করে নির্যাতন চালায় কয়েকজন যুবক। রাত ১১টা পর্যন্ত একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। এ সময় দুজনকে নগ্ন করে ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা। স্থানীয় লোকজন টের পেয়ে তাঁদের ধাওয়া করে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেন এনজিওটির পুরুষ কর্মী তারেক রহমান।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে