
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, দেশের মহাসড়কের ওপর দিয়ে যাওয়া লেভেল ক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেম চালু করা হবে।
মন্ত্রী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের বাইরে পাঠানো হবে। এ ছাড়া নিহত ব্যক্তিদের পরিবারকে মরদেহ বাড়িতে পৌঁছানোর জন্য তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।
গতকাল শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে