
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন খালে ও বিলে অভিযান চালিয়ে চায়না দোয়ারি, ম্যাজিক জাল, ভেসাল জাল ও কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান, যত্রতত্র চায়না দোয়ারি (ম্যাজিক জাল), ভেসাল ও কারেন্ট জাল বসিয়ে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে উপজেলার নাইঘর, বড়ধুশিয়া ও নাগাইশ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটটি ভেসাল জাল, পাঁচটি চায়না দোয়ারি জাল (ম্যাজিক জাল) এবং আনুমানিক ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া একই অভিযোগে এক ব্যক্তিকে নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় লোকজন মাছ ধরার বিভিন্ন জাল পেতে রেখেছেন। এসব জালের জন্য দূরের বানভাসিদের কাছে স্বেচ্ছাসেবকেরা ত্রাণের নৌকা নিয়ে যেতে পারছেন না। এ কারণে বন্যাদুর্গতদের কাছে যথাসময়ে খাবার পৌঁছাতে বিলম্ব হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম স্যারের নির্দেশে কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে