
কুমিল্লার তিতাসে ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের অভিযোগে মো. ফারুক সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মঙ্গলকান্দি গ্রাম থেকে তাঁকে আটক করে স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে তিতাস থানায় নিয়ে যায়। আটক ফারুক সরকার মঙ্গলকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে জগতপুর-মঙ্গলকান্দি ব্রিজের ওপরে ভিক্ষুক আমির হোসেন (৭০) ও তাঁর স্ত্রী সেলিনা আক্তারের (৫৫) পথরোধ করে তাঁদের সারা দিনের উপার্জিত ৯০০ টাকা ছিনতাই হয়। বিষয়টি ভিক্ষুক দম্পতি এলাকাবাসীকে জানান।
ভিক্ষুক আমির হোসেন বলেন, ‘আমাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আমিরাবাদ গ্রামে। আমরা স্বামী-স্ত্রী তিতাস উপজেলার বাতাকান্দি টেগুরা পাড়া আলি মিয়ার বাড়িতে ভাড়া থাকি। মঙ্গলবার দুপুরে মঙ্গলকান্দি হয়ে জগতপুর যাওয়ার পথে ব্রিজে উঠলে তারা কয়েকজন আমাদের আটক করে এবং আমাদের সঙ্গে থাকা ৯০০ টাকা রেখে দেয়। অনেক কান্নাকাটি করেছি তবু টাকাগুলো দেয় নাই। তারা বলে ভিক্ষুকের টাকা না খাইলে বড়লোক হওয়া যায় না, তাই নিয়ে নিলাম।’
এদিকে আটক ফারুক তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত না। তবে আমি জগতপুর থেকে আসার পথে ব্রিজের ওপর তাদেরকে দেখেছি এবং ছিনতাইকারীদেরকে চিনি।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ সাইফুল্লাহ বলেন, ভিক্ষুকের টাকা ছিনিয়ে নেওয়ায় ফারুক নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। এ ব্যাপারে যাচাই-বাছাই চলছে। ফারক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে