
চুয়াডাঙ্গায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে ‘ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ফলমেলা-২০২৪ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা খামারবাড়ি প্রাঙ্গণে মেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। তবে ক্ষুদ্র পরিসরে এই মেলায় মাত্র চারটি স্টল বসেছে। এর মধ্যে তিনটি ফলের।
মেলা উপলক্ষে জেলা কৃষি সম্প্রসারণ মিলনায়তনে এক আলোচনাসভাও অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। তিনি বলেন, ‘দেশীয় ফল এই মেলায় রাখা হয়েছে। আমাদের ছোট সোনামণিদের অনেকেই ডেউয়া, করমচা, চালতা ফল দেখেনি। স্কুলের শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেওয়া জন্য প্রেসক্লাবের সভাপতি মহোদয় বলেছেন, ‘আমরা প্রস্তাব করেছি। তরুণ ও শিশুদের দেখার যে সুযোগ কৃষি দপ্তর করে দিয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ।’
ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোমরেজ আলী ও কায়সার ইকবাল, কৃষি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন পাহলোয়ান প্রমুখ।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার মধ্যে তিনটি উপজেলা কৃষি দপ্তর এই মেলায় অংশ নিলেও আলমডাঙ্গা উপজেলা কৃষি দপ্তরের স্টল নেই। মেলায় সদর উপজেলা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা কৃষি অফিস এবং জেলা হর্টিকালচার সেন্টার অংশ নিয়েছে। জেলা হর্টিকালচার সেন্টারের স্টলে ফল নেই। সেখানে শুধু গাছের চারা। এ ছাড়া মেলায় অংশ নেওয়া বাকি তিনটি স্টলে দেশি ফলের কমবেশি উপস্থিতি থাকলেও বেশির ভাগই কেনার সুযোগ নেই।
তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, দেশি ফলের প্রচার তুলে ধরতে এই মেলা আয়োজন। যাঁরা এখানে অংশ নিয়েছেন, তাঁদের ঠিকানা দেওয়া হবে। এখান থেকে ফল কিনতেও পারবেন। ফলের চারা কোথায় পাওয়া যায় এবং পরিচর্যাসহ সবকিছুই জানার সুযোগ এই মেলায় আছে।’
উল্লেখ্য, মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ ও খামারবাড়ি প্রাঙ্গণে জেলা প্রশাসক একটি ফলদ বৃক্ষ রোপণ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে