
চুয়াডাঙ্গার জীবননগরে রেললাইনের জোড়ায় ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের ওপর দিয়ে দ্রুতগতিতে ট্রেন চলাচল করলে বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে দ্রুত রেল কর্তৃপক্ষকে জানান। কর্মীরা এসে রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে লাল নিশানা টানিয়ে দিলে দুর্ঘটনা থেকে রক্ষা পান খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনের যাত্রীরা।
আজ রোববার বিকেলে উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেটের কাছে রেললাইনের জোড়ার মুখে এই ফাটল দেখা দেয়। এতে মহানন্দা ট্রেনটি কিছু সময় আটকে ছিল। কিছু সময় পর ধীরগতিতে ট্রেনটি ফাটলের স্থান অতিক্রম করে। পরে রেলকর্মীরা এসে রেললাইন মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উথলী রেলগেটের গেটম্যান রায়হান আলী জানান, রেলগেটের নিকট রেললাইনের জোড়ার মুখে এই ফাটল দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বিষয়টি জানালে দ্রুত জোড়া খুলে যাওয়ার স্থানে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেওয়া হয়। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরে ধীরগতিতে চলাচল করতে থাকে।

রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জীবননগরের উথলীতে রেললাইনের জোড়ার মুখ খুলে যায়। এ কারণে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল টেনটি ঘটনাস্থলের কাছে দাঁড়িয়েছিল। পরে ধীরগতিতে ট্রেনটি ঘটনাস্থল থেকে যাত্রা করে। কর্মীরা গিয়ে ফাটল মেরামত করলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে