
শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করে। পশ্চিম খুলশীর ১ নম্বর রোডের রোজ ভ্যালির এলাকার হাছান টাওয়ার-১-এ গাড়িটি পাওয়া যায়।’
তিনি আরও বলেন ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো. ওসমান গনি নামে এক ব্যক্তি মেঘনা সিডস ক্রাসিং লিমিটেড থেকে দেড় কোটি টাকায় গাড়িটি কিনেছেন। তাঁর কাছ থেকে গাড়িটি কিনেছেন মো. পারভেজ উদ্দিন। গাড়িটির গায়ে নিশান পেট্রোল লেখা থাকলেও চেসিস নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করে নিশান সাফারি পাওয়া যায়।’
এই কর্মকর্তার ধারণা, গাড়িটিতে ৮২৭ শতাংশ অর্থাৎ, আনুমানিক ১০ কোটি টাকা শুষ্ক-কর ফাঁকি দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, কাস্টম হাউস, চট্টগ্রামে গাড়িটির শুল্কায়নসংক্রান্ত দলিল চেয়ে চিঠি পাঠানো হলে এই ইঞ্জিন ও চেসিস নম্বরের বিপরীতে কোনো বিল অব এন্ট্রি দাখিল হয়নি বলে জানানো হয়। একই সঙ্গে কোন কোন আমদানি দলিলের ভিত্তিতে গাড়িটির রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে তা জানতে চেয়ে চিঠি দেওয়া হলে বিআরটিএ কর্তৃপক্ষ তা জানাতে পারেনি। তাই গাড়িটি আটকের পর কাস্টম হাউস, চট্টগ্রামের কাস্টমস গুদামে জমা করা হয়েছে।
উল্লেখ্য, শুল্ক ফাঁকির প্রাথমিক সন্দেহ থাকায় গত ১৭ নভেম্বর কাস্টমস গোয়েন্দারা গাড়িটি সাময়িক আটক করে মালিকের পক্ষে মালিকের শ্যালক মো. পারভেজ উদ্দিনের জিম্মায় রাখে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩০ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে