
রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক উল্টে শাহাজাহান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের সীমান্ত সড়কের পাঁচ কিলোমিটার আমতলীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা। ।
নিহত শাহাজাহন রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকার মৃত আলী হোসেন মুসল্লির ছেলে। আহত ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার নজির আহমদের ছেলে রবিউল হোসেন (২৫) এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হেদায়েত হোসেনের ছেলে ইউনুচ আলী (৩২)।
আহত রবিউল জানিয়েছেন, রাজস্থলী থেকে পাথরবোঝাই করে ট্রাকটি সীমান্ত সড়কে যাচ্ছিল। পথে পাঁচ কিলোমিটার আমতলীপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক-হেলপার ও এক শ্রমিক আহত হন।
জানা গেছে, খবর পেয়ে স্থানীয়রা ও ২৬ ইসিবির সেনাসদস্যরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পাঠিয়ে দেন রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা। অন্য দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঙালহালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিলন বলেন, আহত অবস্থায় শাহাজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি চট্টগ্রাম বহদ্দারহাট এলাকায় গাড়িতে মারা যান।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে