
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘হালদা ঘুরে যেটা দেখলাম, তা হাজার বই পড়েও জানা যেত না। এটি দেশের বড় ঐতিহ্য। এ নদীতে যে প্রাকৃতিক প্রজনন হয়, তা এক বিশাল বিস্ময়। মা মাছের ডিম দেওয়াটা অর্থনীতিতেও বড় অবদান রাখে।’
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাউজানের গহিরা মোবারকখীল এলাকায় হালদা নদী পরিদর্শন শেষে মতবিনিময় সভায় উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন। অনুষ্ঠানে নদীসংলগ্ন এলাকাবাসী, ডিম সংগ্রহকারী, স্বেচ্ছাসেবক, পাহারাদার ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ফরিদা আখতার বলেন, ‘এ নদীর পোনাগুলো মুক্তার মতো। এখান থেকে বছরে শত শত কোটি টাকার মাছ উৎপাদন সম্ভব। কিন্তু দূষণের কারণে হালদার মা মাছ এখন একবারই ডিম দেয়, আগে দিত তিনবার। এটা বন্ধ করতে হবে।’
হালদার দূষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা নদীর পরিবেশদূষণ করে, তারা নির্যাতন করে। এটা আমি দূষণ বলবে না। তাদের নির্যাতনকারী হিসেবে চিহ্নিত করতে হবে। তাহলে দূষণ বন্ধ করা সহজ হবে। দূষণের বিষয়টা খুবই কষ্টকর। আমি নিজে হালদায় কালো পানি দেখেছি। গন্ধ পেয়েছি। সেটা বুড়িগঙ্গায়ও আছে। কিন্তু এখানে কেন হবে।’
তামাক চাষ প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, ‘তামাক শুধু মাছ নয়, পরিবেশের সবকিছুরই ক্ষতি করে। হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতে হবে। যাঁরা এটি করেন, তাঁদের ভিন্ন কৃষিকাজে সহায়তা করা হবে।’
ডিম সংগ্রহ বাড়াতে আরও হ্যাচারি স্থাপন, স্লুইসগেট সংস্কার, নাব্যতা রক্ষা এবং রাবার ড্যাম অপসারণের কথা জানান তিনি। তিনি বলেন, ‘হালদা রক্ষায় আমাদের যা যা করা দরকার, সবই করতে হবে। এটা আমাদের গুরত্বপূর্ণ দায়িত্ব। তবে এসব কাজে নদীর পাড়ের মানুষদের সহযোগিতা করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। উপস্থিত ছিলেন সাবেক সচিব আবদুল করিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রউফ, নৌ পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, হালদা গবেষক মনজুরুল কিবরিয়া, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন ও হালদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী।
এর আগে সকালে গহিরা এলাকায় পোনা মাছ অবমুক্ত করেন উপদেষ্টা ফরিদা আখতার। পরে স্পিডবোটযোগে নদীর মোহনা পর্যন্ত ঘুরে এসে চারটি ড্রোন ক্যামেরা উদ্বোধন করেন, যেগুলো হালদায় অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণে ব্যবহার হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে