
চট্টগ্রামের আনোয়ারায় কোরবানির পশুর হাটে জনতার হাতে আটক দুই পকেটমারের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করেছেন স্থানীয়রা। এ সময় একজনকে বেঁধে মারধর করলেও অপরজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট পশুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক মোহাম্মদ কামাল (৩৫) নামে এক পকেটমারকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকেলে এক পকেটমারকে লোকজন আটক করে এক লাখ টাকা উদ্ধার করে ছেড়ে দিয়েছে। এ ঘটনায় আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত কামালের বাড়ি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পকেটমার আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১৪ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
৩৩ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
৩৭ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে