
চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। আজ রোববার দুপুরে চট্টগ্রামের পটিয়ার কেন্দ্রীয় বৌদ্ধবিহার পরিদর্শন করেন তিনি।
এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘আমরা মানুষে মানুষে সম্পর্কে বিশ্বাসী। বাংলাদেশ থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক অনেক আগ থেকেই। বাংলাদেশ থেকে গত এক বছরে ১ লাখ ৪০ হাজার মানুষ থাইল্যান্ড ভ্রমণ করেছেন। এ ছাড়াও ২১ লাখ ৪ হাজার মানুষ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন। বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্ক আরও কীভাবে দৃঢ় করা যায় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।’
থাই রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ থেকে বৌদ্ধভিক্ষুরাসহ বাংলাদেশিরা থাইল্যান্ডে চিকিৎসা সেবা নিতে যায়। তাদের (ভিক্ষুরা) যাওয়ার জন্য বিষয়টি কীভাবে আরও সহজতর করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের প্রধান ড. সংঘ প্রিয় মহাথেরের সভাপতিত্বে ও ভদন্ত বুদ্ধ সেবক থেরোর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রামে থাইল্যান্ডের কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, রাজকীয় থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর পানম থমপ্রায়ুন, কাউন্সিলর পানুপন চোতিরাংসিয়াকুন, প্রথম সচিব সিয়াপল কিত্তিওয়াংসাকুন, দ্বিতীয় সচিব বুসারা সাদায়েংসগ্রীথ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, পৌর মেয়র আইয়ুব বাবুল, সুজিত কুমার বড়ুয়া, পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম ও অভিজিৎ বড়ুয়া মানু।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে