
চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকার একটি পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রূপসী পাহাড়ের ওপরের একটি বৈদ্যুতিক টাওয়ারে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে তারা।
পুলিশ ধারণা করছে মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে ঝুলছিল। তারা জানায়, প্রাথমিকভাবে যুবকের নাম খোকন বলে জানা গেছে। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। স্থানীয়রা জালালাবাদ রূপসী পাহাড়ের ওপরে বিদ্যুতের খুঁটিতে মরদেহটি দেখতে পায়। পরে তারা থানায় গিয়ে খবর দেয়।
নগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরদেহটি পাহাড়ের অনেক ওপরে। তাই সেটি নামাতে কিছুটা বেগ পেতে হচ্ছে আমাদের। সেটি দীর্ঘদিন ধরে সেখানে ছিল বলে আমাদের ধারণা। এ কারণে রোদ ঝড় বৃষ্টিতে মরদেহটির মুখ ও শরীর গলে ফুলে গেছে।
বিষয়টি হত্যা না আত্মহত্যা তা জানতে চাইলে তিনি বলেন, তাঁর দেহ ফুলে যাওয়ায় এটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এরপরই নিশ্চিত করে বলা যাবে।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৭ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২০ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে