
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার চায়। তারা একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। মানুষ এখন সচেতন, তারা আর ভয় পেয়ে ঘরে বসে থাকতে চায় না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা কে বি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অন্যায়ের শিকার হয়ে টিকে থাকার লড়াই করছে। ন্যায়ের কথা বললে তাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। অধিকার আদায়ের চেষ্টা করলে দমন করা হয়েছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারত্ব ও মাদক কারবারের মাধ্যমে তারা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মাদকের ভয়াল থাবায় যুবসমাজ বিপথগামী হচ্ছে, ভেঙে পড়ছে পরিবার, হুমকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এসব অপশক্তি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরও বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদাবাজি, খুন, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষকে নীরব থাকতে বাধ্য করা হয়েছে। সীমান্ত থেকে শহর ও গ্রাম—কোথাও মানুষ নিরাপদ নয়।
এনসিপি নেতা বলেন, আসন্ন নির্বাচন কোনো কেনাবেচার বিষয় নয়; এটি জনগণের বিবেকের পরীক্ষা। টাকা বা ভয় দেখিয়ে আর জনগণের ভোট কেড়ে নেওয়া যাবে না। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়।
নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল মতিন।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি মো. নেয়ামত উল্লাহ, কুমিল্লা মহানগর শুরা ও কর্মপরিষদের সদস্য লুৎফর রহমান খান মাসুম, কুমিল্লা উত্তর জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম সরকার ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকীসহ অনেকে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে