
চট্টগ্রামের সাতকানিয়ায় রাতে ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ছনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নেজাম উদ্দিন (৪৬) ও আবু ছালেক (৩৮)। তাঁরা দুজনই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা এবং জামায়াতের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
গত রাতে ওসি বলেন, ‘উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে দুজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। উদ্ধার শেষে লাশ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও চার-পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে নেজাম ও তাঁর সঙ্গে ৮-১০ জন কাঞ্চনা ইউনিয়ন থেকে ছনখোলা গ্রামে যান। এ সময় মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাঁদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় স্থানীয় কিছু লোক। তবে তাঁরা সেখানে কেন গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থাকা কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা মাঈনুদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে প্রথমে চমেক হাসপাতালে আনলেও পরে তাঁদের বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্বজনেরা।
স্থানীয়রা বলেন, ছনখোলা গ্রামে আওয়ামী লীগ আমলে স্থানীয় চেয়ারম্যান মানিকের আধিপত্য ছিল। প্রায় ১৫ বছর পর ৫ আগস্টের পট পরিবর্তনে জামায়াত কর্মী নেজাম উদ্দিন এলাকায় ফিরলে তাঁর আধিপত্য শুরু হয়। এ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
আরও খবর পড়ুন:

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে