
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক স্ত্রী তাঁর জীবনসঙ্গীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্ত্রী ফাতেমা বেগম হেনার (৪৬) এই ত্যাগের ফলে নতুন জীবন পেলেন স্বামী মো. বেলাল মোড়ল (৪৮)।
মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও দুই সন্তানের জনক বেলাল মোড়ল দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। দীর্ঘ চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। যখন তাঁর জীবনপ্রদীপ প্রায় নিভে যাওয়ার উপক্রম, ঠিক তখনই জীবনসঙ্গিনী ফাতেমা বেগম স্বামীর জীবন রক্ষায় নিজের একটি কিডনি দান করার সম্মতি দেন।
চিকিৎসক মো. কামরুল হাসানের অধীনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাতে সফলভাবে বেলাল মোড়ল ও ফাতেমা বেগমের কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করা হয়।
বেলাল মোড়লের জ্যেষ্ঠপুত্র মো. ওমর ফারুক রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার আব্বুর জীবন রক্ষায় আম্মু তাঁর একটি কিডনি দান করেছেন। বর্তমানে আব্বু ও আম্মু উভয়েই সুস্থ আছেন।’
অসুস্থ স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের এই ঘটনাকে নিঃসন্দেহে অনন্য দৃষ্টান্ত উল্লেখ করেছেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। তিনি বলেন, ‘আজকাল সমাজে স্বামী-স্ত্রী বা সন্তানের মধ্যে পারস্পরিক সম্পর্কে যখন অনেক ক্ষেত্রে ফাটল ধরছে, এই সময়ে একজন স্ত্রী তাঁর স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন। এটি ভালোবাসার এক অনন্য নিদর্শন।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে