
চট্টগ্রামের মিরসরাইয়ে সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কে যানজটের সৃষ্টি করেছে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডারগুলো সড়কের ওপর ও আশপাশে ছড়িয়ে পড়ে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মিঠাছরা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত গাড়িটি উদ্ধার করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিলিন্ডারবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এতে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারগুলো সড়কে ছিটকে যান চলাচলে ব্যাঘাত ঘটায়। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের চালক মো. রাশেদুল ইসলাম বলেন, ঠাকুরদীঘি থেকে মিঠাছরা যেতে সাধারণত তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে। কিন্তু আজ প্রায় ২০ মিনিট লেগেছে। সামনে গাড়ি আটকে থাকায় ধীরগতিতে এগোতে হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, আজ দুপুরে মিঠাছরা বাজারের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে সাময়িক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে