
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আধুনিক প্যাকিং-ব্যবস্থার প্রয়োগ আমচাষে এনেছে নতুন বিপ্লব। এই পদ্ধতির কারণে আমের বাহ্যিক সৌন্দর্য, গুণগত মান ও সংরক্ষণক্ষমতা এতটাই বেড়েছে যে, বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।
স্থানীয় সফল কৃষক কালো বিকাশ চাকমা বলেন, ‘আমার বাগানে প্রযুক্তিগতভাবে সেচব্যবস্থা, উন্নত পরিচর্যা ও আধুনিক প্যাকিং পদ্ধতি প্রয়োগে ফলের গুণগত মান অনেক ভালো হয়েছে। বিশেষ করে আমের বাহ্যিক সৌন্দর্য এবং সংরক্ষণের সময়কাল বেড়েছে। ফলে বাজারে ভালো দাম পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার অধিকাংশ আমগাছ মাত্র দুই বছরে ফল দিতে শুরু করেছে। এটি যেমন আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি আশপাশের কৃষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।’

দুই একর জায়গাজুড়ে গড়ে তোলা এই মিশ্র ফলের বাগানে রয়েছে শতাধিক আমগাছ, যার মধ্যে আম্রপালি, গৌরমতি, ব্যানানা বার্মিজ ও বৈশাখী জাত উল্লেখযোগ্য। পাশাপাশি রয়েছে বেল, মালটা, কলা, কফি, লটকন ও জাম্বুরাসহ নানা জাতের ফলের গাছ।
নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে নতুন করে ৫২টি বাগান তৈরি করা হয়েছে। এসব বাগানে আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি, যাতে কৃষকেরা উন্নত ফলন ও বাজারমুখী উৎপাদন নিশ্চিত করতে পারেন।”
এই অঞ্চলে আধুনিক প্যাকিং-ব্যবস্থার সফল প্রয়োগ শুধু একজন কৃষকের নয়, বরং গোটা নানিয়ারচর উপজেলায় কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচনের দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে