
দুই মাসের মাথায় আবারও চট্টগ্রামের সেই ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের এমডি সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপির বাড়ি লক্ষ্য করে চালানো গুলিতে দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে চারজন অস্ত্রধারী এই হামলা চালিয়েছে বলে জানান চকবাজার থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, কারা এই হামলায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
দুই মাস আগে একই সময় একই কায়দায় ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। ওই হামলায় সাবেক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান প্রকাশ বড় সাজ্জাদের অনুসারীদের কথা উঠে আসে পুলিশি তদন্তে। ১০ কোটি টাকা চাঁদার দাবিতে ওই হামলা করা হয়েছিল বলে জানা যায়। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়। বাড়ির সামনে পুলিশ থাকার কারণে এবার হামলা করা হয়েছে বাড়ির পেছনের (চাকতাই খাল লাগোয়া) অংশে। এবারের হামলাও চাঁদার কারণে হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবারের হামলার সময় ব্যবসায়ী মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। গুলির ঘটনায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়।
এ বিষয়ে কথা বলতে মুজিবুর রহমানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তথ্যমতে, গত ২ জানুয়ারি একই সময়ে মুখোশধারী সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ করে বাড়ি লক্ষ্য করে। এর দুই মাসের মাথায় আবারও একই ঘটনা ঘটল।
এদিকে চকবাজার থানা-পুলিশ জানায়, চাঁদার জন্য ভয় দেখাতেই দুই মাস আগে বাড়ির সামনে ও শনিবার (২৮ ফেব্রুয়ারি) পেছনে গুলি করা হয়েছে। দুই মাস আগে মাইক্রোবাসে আটজন মুখোশধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছিল। শনিবার চারজন সন্ত্রাসীর একটি ওই বাড়ির পেছনে একই কায়দায় গুলিবর্ষণ করে পালিয়ে যায়।
ব্যবসায়ী মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গত ৫ আগস্ট সরকার পতনের আগে চট্টগ্রাম-১৬ আসনে সংসদ সদস্য ছিলেন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৩ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৪ ঘণ্টা আগে