
চট্টগ্রাম নগরে নালা খনন কাজের সময় পাশে থাকা একটি চারতলার আবাসিক ভবন হেলে পড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত নেই।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বায়েজিদ থানাধীন তৈয়ব শাহ হাউজিং সোসাইটি এলাকায় এই ঘটনা ঘটে। এতে সেখানে থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা আজকের পত্রিকাকে বলেন, জায়গাটিতে সরকারিভাবে একটি খাল খনন করা হচ্ছে। খনন কাজ চলাকালে পাশে থাকা খোরশেদ ম্যানসন নামের একটি চারতলা ভবনের নিচের দুটি কলামের মাটি সরে যায়, এতে ওই ভবনটি হেলে পাশের আরেকটি ভবনে গিয়ে পড়ে।
ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত সেখানে ভবনটির লোকজনদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এছাড়া নালার পাশে থাকা আরও দুটি ভবন থেকেও বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। এই ভবন দুটিও ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে