
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে দেখা যায়, বিশ্বের ১০০১-১২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে চুয়েট। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এই তালিকা প্রকাশ করে।
প্রকাশিত এই র্যাঙ্কিংয়ের ব্যাপারে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া বলেন, ‘শিক্ষা-গবেষণার গুণগত মান বৃদ্ধিতে আইকিউএসি সারা বছর নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এই র্যাঙ্কিংয়ে আমাদের অগ্রগতি প্রতিফলিত হয়েছে। আমরা সামনের দিনে আরও এগিয়ে যেতে সচেষ্ট আছি।’
এ ব্যাপারে জানতে চাইলে চুয়েটের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন প্রদত্ত এই স্বীকৃতি আমাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। শিক্ষা-গবেষণার অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে আমরা নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে সুন্দর পরিবেশে যাতে শিক্ষা-গবেষণা এগিয়ে যেতে পারে, সে জন্য দক্ষ শিক্ষক ও বিশ্বমানের ল্যাব ইকুইপমেন্ট আছে আমাদের। আমরা শিক্ষকদের অধিক দক্ষতা বাড়াতে নিয়মিত যে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছি, এর ফল হিসেবে ভবিষ্যতে বিশ্ব র্যাঙ্কিংয়ে আরও ভালো স্কোর আসবে বলে আমি আশাবাদী।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে