
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৪২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারানো কনস্টেবল শওকত হোসেন দাবি করছেন, তিনিই বরং চাকরি থেকে ইস্তফার আবেদন করেছিলেন। আর তিনি মানবিক কাজ চালিয়ে যাওয়ার সুবিধার্থেই এটি করেছেন।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সংবাদ সম্মেলন করে এ কথা বলেন শওকত। সেই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্রে করে পুলিশকে নিয়ে বিতর্ক না ছড়ানোরও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের পাশাপাশি ফেসবুক লাইভে এসে শওকত বলেন, চট্টগ্রাম থেকে কুমিল্লায় বদলি করে দেওয়ার পর তিনি নিজেই চাকরি থেকে ইস্তফা দেওয়ার দরখাস্ত করেছিলেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে (কুমিল্লা) বদলির আদেশের পর আমার মানবিক কাজগুলো করার সমস্যা হচ্ছিল। আমার ওই আবেদনের প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লাগে। কিছু সময় দেরি হয়ে গেছে। ওই সময়টাতেই আসলে অব্যাহতির নোটিশটা চলে আসে।’
শওকত বলেন, ‘দেশদ্রোহী কোনো কাজ করে আমি চাকরিচ্যুত হইনি। আমি নিজেই অব্যাহতি চেয়েছিলাম। তবে গরহাজিরের কারণ দেখিয়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমার অব্যাহতির বিষয়টা গরহাজিরের কারণেই তাঁরা করেছেন। আমার ব্যক্তিগত অভিমত যে, বিষয়টা আরও একটু সুন্দর হতে পারত। আমরা যেভাবে বিদায় নিই; সেভাবেও হতে পারত।’
শওকতের দাবি, কর্মস্থলে অনুপস্থিতির সময়টা তিনি বেওয়ারিশ মানুষদের জন্য ব্যয় করেছেন। মানবিক কাজে আত্মনিয়োগ করেছেন। বেওয়ারিশ মানুষদের জন্য একটা হাসপাতাল নির্মাণের কথাও বলেন তিনি।
চাকরিচ্যুত হওয়ার পর নানা সমালোচনার বিষয়ে শওকত বলেন, ‘আমি মানবিক কর্মকাণ্ডে কারও কাছ থেকে কখনো এক টাকা চেয়েছি, এটা কেউ বলতে পারবে না। আমরা যে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন করেছি, সেখানে ৩০ জনের একটা উপদেষ্টা কমিটি আছে। আমেরিকাপ্রবাসী আমার কয়েকজন আত্মীয় এবং উপদেষ্টাদের কাছ থেকে মূলত আমি সেবার জন্য টাকা নিয়েছি।’
গত ১৬ এপ্রিল শওকত হোসেনের চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা। তাঁর চাকরি হারানোর পেছনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৪২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত এবং অনুপস্থিতির পক্ষে যৌক্তিক কারণ দেখাতে না পারার কথা জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা যেকোনো শৃঙ্খলা বাহিনীর জন্য গর্হিত অপরাধ হিসেবে গণ্য বলেও উল্লেখ করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে জানানো হয়, কনস্টেবল শওকত ২০২১ সালে ৯ নভেম্বর থেকে ২০২২ সালে ২০ জানুয়ারি পর্যন্ত সিএমপি বন্দর বিভাগে ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া তাঁকে ২০২২ সালে ৮ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের এক আদেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। ওই বছরের ১৩ মার্চ সেখান থেকে কুমিল্লা জেলায় বদলি করা হলেও তিনি যোগদান করেননি। বদলির প্রায় এক বছর (৩৫৩ দিন) পর চলতি বছরের ১ মার্চ তিনি কুমিল্লা জেলা পুলিশে যোগ দেন। সব মিলিয়ে তিনি ৪২৪ দিন কর্মস্থলে গরহাজির ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সিএমপিতে কর্মরত থাকাকালীন শওকত বেওয়ারিশ, অসুস্থ লোকজনকে চিকিৎসাসেবা, খাবার ও পোশাক দিতেন। ২০১৯ সালের ২৮ নভেম্বর নগর পুলিশের মাসিক কল্যাণ সভায় কনস্টেবল শওকত তাঁর এসব কাজ প্রকাশ্যে আনেন। এসব শুনে তৎকালীন সিএমপি কমিশনার মাহবুবর রহমান ‘মানবিক পুলিশ ইউনিট’ গঠন করেন। ‘বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন আছে তাঁর।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২০ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৫ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে