
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রথম বয়স্ক ও বিধবা ভাতার প্রচলন করেন। বিএনপি এসে তা আর বাড়াইনি। বরং, অনেক ক্ষেত্রে চরম অনিয়মের আশ্রয় নিয়েছে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এখন ভাতা পাচ্ছেন। এর বাইরেও ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ নানান সুবিধা পাচ্ছেন মানুষ। শেখ হাসিনার সরকার এসব ভাতা চালু করেছে। যা আগের কোনো সরকার করে দেখাতে পারেনি।’
আজ রোববার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে উপকারভোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ভোট এলে অনেকে অনেক কথা বলেন। অথচ দেশের দুর্যোগ-দুর্বিপাকে কিংবা সাধারণ মানুষের বিপদে তাঁদের সারা বছর দেখা যায় না। ভোট এলে যাঁরা বড় বড় কথা বলেন তাঁদের জিজ্ঞেস করবেন, আওয়ামী লীগ যে পাকা রাস্তা করেছে, ক্ষমতায় গেলে তাঁরা রাস্তার গর্তটুকু ভরাট করতে পারবে কি না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের জন্য কাজ করেছে। দেশ আজ উন্নয়নে পাল্টে গেছে। রাঙ্গুনিয়াতেও হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আমি আপনাদের সন্তান হিসেবে গত ১৪ বছরে সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। ভবিষ্যতে আপনারাও আমার জন্য আপনাদের দরজাটি খোলা রাখবেন।’
ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি খালেদ মাহমুদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামশুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক নিজাম বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মো. ইছহাক, যুবলীগ নেতা মো. শোয়াইব প্রমুখ।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে