
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলীয় বনভূমি দখল করে গড়ে তোলা রাজা কাসেমের অবৈধ জাহাজভাঙা কারখানা উচ্ছেদে দ্বিতীয় দফায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সলিমপুর উপকূলে কোহিনূর স্টিল নামের ওই কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় কারখানার ভেতরে থাকা কিছু স্থাপনা ও ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ ও রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান।
ইউএনও ফখরুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম দফায় কারখানার বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। দ্বিতীয় দফায় অবশিষ্ট স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। অভিযান শেষে বিকেলে উচ্ছেদ করা খালি জায়গায় বন বিভাগের আনা গাছের চারা রোপণ করা হবে।
রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, জাহাজভাঙা কারখানার উচ্ছেদ হওয়া জায়গায় ঝাউ, করঞ্জা ও হিজলের প্রায় দুই হাজার চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেল থেকেই বন বিভাগের কর্মীরা রোপণকাজে অংশ নেবেন।
পরে একই জায়গাকে ভিন্ন মৌজা দেখিয়ে রাজা কাসেমের স্ত্রী কোহিনূর বেগমের মালিকানাধীন কোহিনূর স্টিলের নামে ফের ইজারা দেওয়া হয় বলে অভিযোগ করে বন বিভাগ।
বন বিভাগের দাবি, এরপর উপকূল রক্ষার্থে ৮০/৯০ দশকে বন বিভাগের রোপণ করা ৪ থেকে ৫ হাজার গাছ রাতের আঁধারে কেটে ফেলেন রাজা কাসেম। এ ঘটনায় ২০২৩ সালে বেলা ফের রিট করলে আদালত সেই ইজারাও বাতিল করেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে