
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালে চুরির অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা লোহার জানালা কেটে ১৩টি ট্যাব, একটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) ও ভ্যাকসিন বিক্রির নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
আজ সোমবার সকালে দপ্তরটির কর্মকর্তারা কার্যালয়ে এসে চুরির ঘটনাটি জানতে পারেন। গতকাল রোববার কর্মকর্তারা দাপ্তরিক কাজ শেষ তালা দিয়ে চলে যান। সকালে এসে তাঁরা দেখেন, গ্রিল কেটে বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে।
হাসপাতালের মাঠ কর্মকর্তা সানি দাশ বলেন, ‘সকালে এসে দেখি, জানালার গ্রিল কাটা। ভেতরে সবকিছু ওলট-পালট অবস্থায় পড়ে আছে। বেশ কিছু মালামাল নেই। অফিসের গুরুত্বপূর্ণ নথিও ছড়ানো-ছিটানো। বিষয়টি দেখে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই এবং থানায় খবর দিই। পরে পুলিশ আসে।’
সানি দাশ জানান, অফিসে থাকা ১৩টি ট্যাব, একটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, সিসি ক্যামেরার ডিভিআর ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে।
হাসপাতালে দায়িত্বরত ভেটেনারি সার্জন করবী বড়ুয়া বলেন, ‘ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে