
বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন চট্টগ্রামের চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিপুল কর্মকর্তা-কর্মচারী রেডিসনের সামনে অবস্থান নেন। তখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হোটেল রেডিসনে অবস্থান নিচ্ছিলেন। এরপর তাঁরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।
এ সময় তাঁরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’; ‘ভোট দিবে কিসে, ধানের শীষে’; ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।
বেলা ১১টা ৪৪ মিনিটে তারেক রহমান হোটেল থেকে জনসভার দিকে রওনা হলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তাঁরা। ‘চাকরিচ্যুত ব্যাংকার’ লেখা টি-শার্ট পরেন তাঁরা।
চাকরিচ্যুত ব্যক্তিরা বলছেন, তাঁদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। সে জন্য তাঁরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে তাঁরা অধিকার ফিরে পান।
ইলিয়াস হোসেন নামের এক চাকরিচ্যুত ব্যাংকার বলেন, ‘আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান যেন আমাদের বিষয়টি সমাধান করেন, সে জন্য চাকরিচ্যুতরা এখানে এসেছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে