
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
আজ শুক্রবার বেলা ১টার দিকে চুয়েট পরিবারের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় চুয়েট উপাচার্য বলেন, ‘আমরা জানি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। তিনি আমাদের বীর চট্টগ্রামেরই কৃতী সন্তান। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তিনি একজন সুদক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।’
তিনি আরও বলেন, পরবর্তীকালে সংগঠক, সামাজিক উদ্যোক্তা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার প্রবর্তক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। গণমানুষের অধিকার নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের জন্য তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। চুয়েট পরিবার প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টামণ্ডলীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২১ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে