
চট্টগ্রামে বিএনপির সমাবেশের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে অসুস্থ হয়ে সাইদুল ইসলাম চিশতী (১৪) নামের এক কিশোর মারা গেছে। এ ছাড়া সমাবেশে ভিড়ের চাপে দুজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
সাইদুল ইসলাম চিশতী নগরের এনায়েত বাজার এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা বাবু যুবদলের সাবেক কর্মী এবং নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি কৃষক দলের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাডিসন ব্লু হোটেল থেকে মিছিল পলোগ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হল ২৪ কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে চিশতী ভিডিও ধারণ করছিল। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে কয়েকজন তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সাইদুল ইসলাম চিশতীর বন্ধু বিজয় বলে, ‘হঠাৎ চিশতী মাথা ঘুরে পড়ে গেলে আমরা দ্রুত তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাই।’ সেখানে চিকিৎসকেরা জানান, সে আর বেঁচে নেই।
এদিকে সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের চাপে দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার আব্দুল করিমের ছেলে রাকিব (২৫)। অপরজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তাঁর পরিচয় জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, বেলা ১টার দিকে পলোগ্রাউন্ড মাঠে অতিরিক্ত ভিড়ের চাপে দুজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে