চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন তিনি।
আজ বুধবার রাষ্ট্রপতি বরাবর উপাচার্য পদত্যাগের আবেদন করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
২০১৩ সালের ৬ মার্চ চুয়েটের উপ-উপাচার্য হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ২০১৬ সালের ১৫ এপ্রিল তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং একই বছরের ২৭ এপ্রিল চুয়েটের পঞ্চম উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ২০২০ সালের ২৫ আগস্ট দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পান।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের কাছে ৩ দফা দাবি পেশ করে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
সেখানে ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের পদত্যাগসহ ১৫ আগস্টের মধ্যে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগের দাবি জানায় তারা। তারই পরিপ্রেক্ষিতে আজ ১৪ আগস্ট বুধবার পদত্যাগ পত্র জমা দেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে চাচ্ছে না। আমি চুয়েটের সবার মঙ্গল চাই। তাই চুয়েটের স্বার্থে আমি পদত্যাগ করে পদত্যাগপত্র রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছি। বাকি কাজ রেজিস্ট্রার সম্পন্ন করবেন।’

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২০ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে