
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লালদিয়ার চর টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল অস্বাভাবিক দ্রুতগতিতে বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার চুক্তি হয়েছে অভিযোগ করে ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একই সঙ্গে চুক্তি সম্পাদনের নিন্দা জানিয়েছে তারা।
আজ সোমবার (১৭ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে স্কপ নেতারা বলেন, শ্রমিক–কর্মচারী, ব্যবসায়ী সমাজ ও দেশের জনগণের ন্যায্য দাবিদাওয়া উপেক্ষা করে সরকারের এ গণবিরোধী ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সম্পাদিত চুক্তি বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। দেশের কৌশলগত বন্দর সুবিধা প্রজন্মের পর প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো রকম জাতীয় স্বার্থ যাচাই, স্টেকহোল্ডারদের মতামত অথবা পর্যাপ্ত সময় ছাড়াই এ দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি করা হয়েছে।
অবিলম্বে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবি জানিয়ে স্কপ নেতারা বলেন, সরকার এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) নিয়েও বিদেশিদের সঙ্গে চুক্তির কথা বলেছে; যা জাতীয় স্বার্থবিরোধী ও জনমতের পরিপন্থী। এভাবে একের পর এক কৌশলগত স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে দেশের বাণিজ্য, শ্রমবাজার ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি তৈরি হবে।
স্কপ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকার যদি অবিলম্বে সরে না আসে, তাহলে ২২ নভেম্বর কনভেনশন থেকে হরতাল ও ঢাকা–চট্টগ্রাম ট্রাংক রোড অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সভাপতি এস কে খোদা তোতন ও শ্রমিক নেতা রিজউয়ানুর রহমান খান।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে