পয়লা মে বৃহত্তর চট্টগ্রামে ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আট ঘণ্টা সবধরনের পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকবে। ওই দিন মে দিবস উপলক্ষে শ্রমিকেরা ছুটি ভোগ করবেন।
আজ সোমবার চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলার সভাপতিত্বে সভায় ফেডারেশনভুক্ত ৪৭টি বেসিক শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
সভায় সিদ্ধান্ত হয়, মে দিবস উপলক্ষে ওই দিন সকাল ১০টায় স্টেশন রোডের বিআরটিসি বাস টার্মিনাল চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
সভায় শ্রমিক নেতা রবিউল মাওলাকে আহ্বায়ক ও আজম চৌধুরীকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট ‘মে দিবস উদ্যাপন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়।
এ ছাড়া সভায় দক্ষিণ চট্টগ্রাম পিএবি সড়কে বাসশ্রমিকদের ওপর মাহিন্দ্রা–সিএনজি গাড়ির মালিকদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সমাধান না হলে যেকোনো সময় ওই সড়কে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন মৃণাল চৌধুরী, মোহাম্মদ মুছা, অলি আহামদ, আজম চৌধুরী, শাহ আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, কামাল উদ্দিন, মো. শফি, শাহ আলম হাওলাদার, সাইফুল ইসলাম শাহীন, জাবেদুল হক, শাহাদাত হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে