
ভরদুপুরে লোকালয়ে চলে এল একটি মেছোবাঘ। লোকজন ধাওয়া দিতেই এটি লাফিয়ে জামগাছের মগডালে উঠে পড়ে। পরে সেখান থেকে লাফ দিয়ে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ের গাছে চলে যায়। এলাকাবাসী ধাওয়া দিলে মেছোবাঘটি পরিষদের পুকুরে লাফিয়ে পড়ে। পরে পুকুরে জাল মেরে এটিকে ধরা হয়। আজ শনিবার বেলা আড়াইটার সময় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় যুবদল নেতা লোকমান হোসেন রকিব জানান, দুপুরের পর হঠাৎ মেছোবাঘটি তাঁদের বাড়িতে ঢুকে যায়। এ সময় তিনি ও তাঁর ভাতিজা মাহমুদ, কায়েদ, শাহারিয়ার ও নাঈম বাঘটিকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে এটি লাফিয়ে বাড়ির পাশে থাকা জামগাছে উঠে যায়। পরে সেখান থেকে লাফিয়ে নেমে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ে থাকা গাছে উঠে যায়। এলাকাবাসীসহ তাঁরা সেখানে ধাওয়া দিলে মেছোবাঘটি গাছ থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে পুকুরে জাল ফেলে মেছোবাঘটিকে ধরা হয়। হোসেন রকিব আরও জানান, মেছোবাঘটিকে আটকের পর বনে অবমুক্ত করার জন্য বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তার কাছে তাঁরা হস্তান্তর করেছেন।
বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্ব রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এলাকাবাসী জাল দিয়ে মেছোবাঘটিকে আটকের পর তাঁদের কাছে হস্তান্তর করেছে। তবে অবমুক্ত করার আগেই এটি জাল ছিঁড়ে পার্কের ভেতরে থাকা বনে পালিয়ে যায়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে