
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আরিফ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ফতেয়াবাদ সিটি করপোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়াঘোনা এলাকার মুল্লুক শাহার বাড়ির মুহাম্মদ আব্দুল শুক্কুরের ছেলে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, মামার সঙ্গে মোটরসাইকেলে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন আরিফ। সামনে থাকা একটি রিকশার জন্য হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় রাস্তা দিয়ে যাওয়া একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে