
বন্দরকেন্দ্রিক বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে। পরিদর্শনের পর বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন।
বন্দরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দর চেয়ারম্যান জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রাম বন্দরের উল্লেখযোগ্য অর্জন মার্কিন প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।
বন্দর চেয়ারম্যান জানান, বিগত সময়ের নানা অনিয়ম, শ্রম অসন্তোষ, বিভিন্ন প্রেশার গ্রুপের আধিপত্য, অগ্নিকাণ্ড, ডিজিটালাইজেশনে বাধাসহ অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে বন্দরে বেশ কিছু যুগোপযোগী সংস্কার করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড হয়েছে। জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমেছে। বন্দরের মুনাফাও বেড়েছে।
এ ছাড়া বন্দরের পানগাঁও ও লালদিয়া কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়টিও তুলে ধরেন চেয়ারম্যান মনিরুজ্জামান। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দর বিশ্বের অন্যান্য বন্দরের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল ও প্রতিবেশী দেশের মালামাল পরিবহনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার নৌ-বাণিজ্য হাবে পরিণত হবে।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বন্দরকেন্দ্রিক বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে আরও দক্ষ, আধুনিক ও বিশ্বমানের হিসেবে গড়ে তুলতেও যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানান। তিনি যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি করা পণ্য খালাসে চট্টগ্রাম বন্দরের সহযোগিতা প্রত্যাশা করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে দূতাবাসের ইকোনমিক ইউনিট চিফ মাইকেল পিনিল, কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, ইকোনমিক স্পেশালিস্ট আসিফ আহমেদ এবং চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক ও সচিব মোহাম্মদ আজিজুল মওলা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে