
আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামন চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক মোহাম্মদ আবদুর রহমান এই আদেশ দেন।
দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের একটি মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ও তাঁর স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির বিষয়ে আবেদন করা হয়। আদালত আবেদনের শুনানি শেষে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন। আদালতের এই নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে।
এদিকে একই দিন ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা আলামত উদ্ধার করেছে দুদক। দুদক জানিয়েছে, এগুলো সাবেক এই মন্ত্রীর বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থ পাচারের তথ্যসংবলিত আলামত।
জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত ২৪ জুলাই সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় গত বুধবার চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার সাইফুজ্জামান চৌধুরীর দুই ‘ঘনিষ্ঠ সহযোগী’ উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব আলামত জব্দ করে দুদক। তাঁদের মধ্যে আব্দুল আজিজ মামলাটির এজাহারনামীয় আসামি এবং উৎপল পাল তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তি।
দুদকের তদন্তসংশ্লিষ্ট চট্টগ্রামের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার উৎপল পাল পলাতক সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। তিনি আরামিট গ্রুপের হিসাব বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। তাঁর কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন থেকে অনেক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। যা ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আদালতে অনুমতি চাওয়া হয়েছে।
উৎপাল পাল দেশ থেকে দুবাই, দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচার প্রক্রিয়ার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করতেন। অন্যদিকে আব্দুল আজিজ হলেন সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রয় ও রক্ষণাবেক্ষণকারী। তিনি আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১৫ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
৩৩ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
৩৭ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে