
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আপনারা কথায় কথায় বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। সংবিধানে কি লেখা আছে, আপনারা ভোট চুরি করবেন আর এমপি হবেন? সংবিধানে কি লেখা আছে, মিথ্যা মামলা দেবেন এবং পুলিশ, ডিসি, ইউএনওকে ব্যবহার করবেন ক্ষমতায় থাকার জন্য। রাতের বেলা ভোট চুরির কথাও সংবিধানে লেখা নেই।’
আজ শুক্রবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে ///মঈন ইউ আহমেদরা। ক্ষমতায় বসার পর নেতা-কর্মীদের ওপর যত অত্যাচার-নির্যাতন, মিথ্যা মামলা, খুন-গুম করা হয়েছে, তত আমাদের পরিধি বেড়েছে। পাশাপাশি তাদের জনপ্রিয়তা দিন দিন কমেছে। আজ দেশে গণতন্ত্র নেই।’
খোকন বলেন, ‘তারা কথায় কথায় শহীদ জিয়াকে বলে, তিনি শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত। তাদের দলের নেতা খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খবরদার, ওপর থেকে নিচ পর্যন্ত কেউ শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করবেন না।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে ব্যারিস্টার খোকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাজনীতি দিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আর বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে, নিজের মায়ের মতো করে দেশকে ভালোবাসা। তাই নিজের মায়ের মতো করেই দেশকে ভালোবাসতে হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে